• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

রামপুরায় বাসচাপায় নিহত মাঈনুদ্দিন পেল জিপিএ ৪.১৭/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৫ পঠিত
আপডেট: রবিবার, ২ জানুয়ারী, ২০২২

রাজধানীর রামপুরায় অনাবিল বাসের চাপায় নিহত রামপুরা একরামুন্নেসা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাঈনুদ্দিনের পরীক্ষার (এসএসসি) ফলাফল ছিল আজ (৩০ ডিসেম্বর)। সে জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে মাঈনুদ্দিনের ফলাফল ঘেঁটে দেখা যায়, ইংরেজি, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কৃষি, শারীরিক শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষা প্রত্যেক বিষয়েই তার ফলাফল ‘এ প্লাস’। অ্যাকাউন্টিংয়ে পেয়েছে ‘এ’। বাংলা, গণিত ও ব্যবসা এই তিন বিষয়ে তার ফলাফল ‘এ মাইনাস’। ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে গ্রেড ‘সি’। ইসলাম ও মোরাল এডুকেশনে পেয়েছে গ্রেড পয়েন্ট ‘বি’।

মাঈনুদ্দিনের ভাই মনির হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমার ভাই ছাত্র ভালো ছিল। আমার কাছে আবদার করে বলতো ‘ভাই আমাকে ভালো কলেজে ভর্তি করে দিবা’। আমি কইছিলাম, দেখি ঢাকা কলেজে ভর্তির জন্য চেষ্টা করবো।

তিনি বলেন, “করোনার সময় ঠিকমতো আমার ভাই পড়াশোনা করতে পারে নাই। আম্মা রাগ করে ধমক দিয়া বলতো, ‘তুই তো ফেল করবি’। মাঈনুদ্দিন বলতো, রেজাল্ট বের হোক, দেইখো কী করি।”

ব্যাংকে চাকরি করার ইচ্ছে ছিল মাঈনুদ্দিনের। তাই একটা হাসপাতালে রিসিপশনে সাত হাজার টাকা বেতনে চাকরি পেয়েও করেনি বলে জানান তার মা রাশিদা বেগম। লেখাপড়ার পাশাপাশি বাবার দোকানেও সময় দিতো মাঈনুদ্দিন।

আজ সন্ধ্যায় মোড়ের চায়ের দোকানের সামনে যেতেই দেখা যায় বসে আছেন মাঈনুদ্দিনের বাবা আবদুর রহমান। কেমন আছেন জানতে চাইলে উত্তর দেন ‘ভালো’। আপনার ছেলে মাঈনুদ্দিনের রেজাল্ট জানেন, প্রশ্ন করতেই কিছুটা আবেগী হয়ে পড়েন তিনি। বলেন, ‘মনে নাই, কাগজে লেখা আছে’।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল সুপার পরিবহনের বাসচাপায় মাঈনুদ্দিন নামে এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস। মাঈনুদ্দিন নিহতের ঘটনায় তার মা রাশিদা বেগম সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেন। একই ঘটনায় রামপুরা এলাকায় আটটি বাসে আগুন ও চারটিতে ভাঙচুর করায় পৃথক একটি মামলা করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ