• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,,

পাঁচ জুয়ারীকে ১ মাসের সাজা কনস্টাবল রহিমের তদবিরে ব্যর্থ লালমোহনে ।

রিপোর্টার: / ৫৩২ পঠিত
আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২০

লালমোহন প্রতিনিধি :
লালমোহনে পাঁচ জুয়ারীকে ১ মাসের সাজা দেয়া হয়েছে। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি ১৫ এপ্রিল দুপুরে মোবাইল কোর্টে সাজা দেন।
জানা যায়, লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে ১৫ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে কামাল, বজলু, সফি, লাভলু এবং কাসেম নামের পাঁচ জুয়ারীকে এসআই উত্তমের নেতৃত্বে আটক করে মঙ্গল শিকদার ফাঁড়ির পুলিশ।
পরে আটককৃত জুয়ারীদের লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমির মোবাইল কোর্টে হাজির করা হলে তিনি তাদের ১ মাসের সাজা প্রদান করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, আটককৃত জুয়ারীদের ছাড়িয়ে নিতে অত্র ফাঁড়ির কনস্টাবল রহিমের মাধ্যমে তদবির চালায় জুয়ারী চক্র।। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে  মঙ্গল শিকদার এলাকাসহ ধলীগৌর নগর ইউনিয়নের বিভিন্ন স্থানে জুয়ারীদের থেকে মাশোয়ারা নিয়ে রমরমা জুয়ার আসর চালান এই রহিম। জুয়ার আসর থেকে কালেকশন করার সুবাদে জুয়ারীদের সাথে পুলিশ রহিমের সখ্যতা গড়ে ওঠে। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ও লালমোহন থানার ওসি মীর খায়রুল কবিরের সৎ বলিষ্ঠতায় পুলিশ সদস্য রহিমের নামমাত্র জরিমানা দিয়ে জুয়ারী ছাড়িয়ে নেয়ার মিশন ব্যর্থ হয়।
এবিষয়ে জানতে চাইলে পুলিশ সদস্য রহিমের থেকে কোন সদোত্তর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ