• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষ, নিহত ৩/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৬৪৬ পঠিত
আপডেট: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল ৭টায় মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর জেলার শ্রীবরদ্রী উপজেলার শ্রীবরদ্রী গ্রামের মিনারের ছেলে রাসেল (৩২) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মেরুর চর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শারমিন (২২) ও তার ৩ বছরের শিশু মেয়ে সোহাগী।

আহতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাসিন্দা রেহেনা, অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক কামাল জানান, মধুপুরগামী পিকআপভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু ও তার মাসহ তিনজন নিহত হন। এ সময় আহত হন আরও দুজন।

পরে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ