• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

নওগাঁ জেলার মান্দা উপজেলার শিক্ষকের নামে মিথ্যাচার ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৪১৩ পঠিত
আপডেট: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

নওগাঁ প্রতিনিধি।। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে নওগাঁ জেলার মান্দা উপজেলার কাঁঠালতলী মোড়ে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যাচারসহ চাঁদা দাবী বন্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন করেন মান্দা উপজেলার রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রায়হান কবির। সংবাদ সম্মেলনে রায়হান কবির লিখিত বক্তব্য পাঠ করেন।সেখানে তিনি বলেন আমি একজন শিক্ষক মানুষ। আমি দীর্ঘ দিন যাবত সুনামের সঙ্গে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি।গত ০৪/০১/০২২ ইং তারিখ দৈনিক ভোরের কাগজ ও সকালের সময় পত্রিকায় আমাকে জড়িয়ে “মান্দায় মৎস্যজীবী সেজে জলমহালে দরপত্র দাখিল শীর্ষক” একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে তিনি মৎস্যজীবী না হয়েও চেরাগপুর সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা হিসেবে জলমহাল ইজারার দরপত্র দাখিল করেন।এ বিষয়ে চকদেবীরাম মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ওহিদুল আলম আমার বিরুদ্ধে মান্দা উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউপির বিল শিশুগাড়ী জলমহাল ৬ বছর মেয়াদী উন্নয়ন প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট কতৃপক্ষ দরপত্র আহবান করেন।সেখানে শিক্ষক রায়হান কবির মৎস্যজীবী সেজে চেরাগপুর মৎস্যজীবী সমবায় লিঃ উপদেষ্টা হিসেবে নিজের ছবি, নাম ঠিকানাসহ ৩ লক্ষ ২০ হাজার টাকার পেঅর্ডার দাখিল করেন।প্রকৃত সত্য হলো যে ওই দরপত্র এখন পর্যন্ত উন্মুক্ত হয়নি।
অভিযোগকারী ওহিদুল আলম বেশ কিছুদিন ধরে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলেন। আমি চাঁদা না দেওয়ায় ওহিদুল ইসলাম ও তার সহকর্মীদের মাধ্যমে প্রকাশ্যে ও মোবাইলে অকথ্য ভাষায় গালিগালাজ, জানমালের ক্ষতিসহ চাকরিচ্যুত করার হুমকি প্রদান করছে। যা প্রমান স্বরুপ আমার কাছে হুমকি দেওয়া ফোন নম্বর এবং কল রেকর্ড সংরক্ষিত আছে। চাঁদা না দেওয়ায় ওহিদুল আলম আমার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয়ে নানা মহলে মিথ্যাচার চালিয়ে আসছেন।তিনি আমার সুনাম ক্ষুন্ন করতেই এধরনের মিথ্যাচারে লিপ্ত রয়েছেন। আসলেই সে একজন দাঙ্গাবাজ, পরধনলোভী এবং সন্ত্রাসী প্রকৃতির লোক।তার অত্যাচারে অতিষ্ট লোকজন তার ভয়ে মুখ খুলতে পারেনা। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় একাধিক মামলা ও রয়েছে।
প্রকৃত পক্ষে চেরাগপুর সমবায় সমিতি লিঃ এর লোকজন অশিক্ষিত হওয়ায় কাগজপত্র দেখভালের সুবিধার্থে আমাকে তারা উপদেষ্টা বানিয়েছেন।আমি আমার নিজ নামে কোন দরপত্র জমা দেয়নি। অভিযোগকারী ওহিদুল ইসলাম নিজের সুবিধা ভোগে বাধাগ্রস্থ এবং চাঁদা না পাওয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।বর্তমানে আমি তার এসব হুমকির কারনে প্রাণ ভয়ে ভীত ও সে যে কোন সময় আমার ক্ষতি সাধন করিতে পারে।এজন্য এধরনের মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে গনমাধ্যম কর্মীদের প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার অনুরোধ করেন সংবাদ সম্মেলনে শিক্ষক মোঃ রায়হান কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ