• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আমতলীতে ওয়ার্ল্ড ভিষনের সুবর্ণ জয়ন্তি উৎসব উদযাপন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬৬ পঠিত
আপডেট: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

বে-সরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিষনের ৫০  বছর পুর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তি উৎসব উদযাপন করা হয়েছে। মঙ্গলবার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ  উৎসব উদযাপন করা হয়। ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ সুবর্ণ জয়ন্তি উৎসবের উদ্বোধন করেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তি উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওসি একেএম মিজানুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সমাজসেবা অফিসার মোঃ মাঞ্জুরুল হক কাওসার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফারুক হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, বে-সরকারী সংস্থা এনএসএস’র নির্বাহী পরিচালক এ্যাড. শাহাবুদ্দিন পান্না। সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় উৎসবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আকন, সিপিপি কর্মকর্তা মাহতাবুল বারী, বরগুনা জেলা বাসস সাংবাদিক একেএম খায়রুল বাশার বুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবিন, সাংবাদিক খাঁন মতিয়ার রহমান, মোঃ রেজাউল করিম, মোঃ হোসাইন আলী কাজী ও মোঃ হাবিবুর রহমান প্রমুখ। সভায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মামনা ক্রেস্ট দেয়া হয়।
সুবর্ণজয়ন্তি উৎসবে সমাজ উন্নয়ন, শিশু শিক্ষা, নারী নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ওয়ার্ল্ড ভিষনের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ