• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

ফরিদপুরের সালথায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার উপর হামলা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৯ পঠিত
আপডেট: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি ফরিদপুরের সালথা উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের এক কর্মকর্তার মো. মাফিকুল ইসলাম (৩২) উপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার বিকালে উপজেলার রামকান্তপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। মাফিকুল পল্লী সঞ্চয় ব্যাংকের সালথা শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ও একই উপজেলার খোয়াড় গ্রামের জহুরুল ফকিরের ছেলে।
জানা যায়, মাফিকুল নামের ওই ব্যাংক কর্মকর্তা উপজেলার রামকান্তপুর গ্রামে জসীম তালুকদার (২৬) নামে এক গ্রাহকের কাছে থেকে ব্যাংকটির ঋণ খেলাপীর টাকা আদায় করতে যায়। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে জসীমের বড় ভাই তার উপর অতর্কিত হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসিকুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো. সুমিনুর রহমান বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ