• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

পরাণপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৫ পঠিত
আপডেট: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মোঃ জালাল হোসেন।।

নওগাঁ জেলার মান্দা উপজেলার পরাণপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় সদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শোকসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির নেতা নুরুন্নবী মিন্টু।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও নেতৃত্ব অনুসরণ করেই দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সহসভাপতি আলহাজ্ব আফাজ উদ্দিন মোল্লা এবং সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ চকদার। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
শোকসভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ