• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

প্রেস ক্লাব চত্বরে ৫ সাংবাদিক নিষিদ্ধ: ডিইউজে’র তীব্র প্রতিবাদ ও নিন্দা

রিপোর্টার: / ১১২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

প্রেস ক্লাব চত্বরে ৫ সাংবাদিক নিষিদ্ধ: ডিইউজে’র তীব্র প্রতিবাদ ও নিন্দা

জাতীয় প্রেসক্লাবে ৪ জন সদস্যকে সতর্কবার্তা এবং প্রেস ক্লাব চত্বরে ৫ সাংবাদিককে নিষিদ্ধ করার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) এক বিবৃতিতে সংগঠনটি এ প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবে প্রায় ১৮ মাস ধরে তালাবদ্ধ ডিইউজে কার্যালয় খুলে দেওয়ার দাবিতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পাঁচ সাংবাদিককে প্রেস ক্লাব চত্বর থেকে নিষিদ্ধ করা হয়েছে, যা উদ্বেগজনক ও ন্যাক্কারজনক। নিষিদ্ধ ঘোষিত সাংবাদিকরা হলেন— ডিইউজের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফ আলী, বর্তমান কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য সাজেদা হক এবং সাংবাদিক রহিমা খানম।

ডিইউজে নেতৃবৃন্দ বলেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই স্লোগান দেওয়ার কারণে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের চত্বর থেকে সাংবাদিকদের নিষিদ্ধ করা বাকস্বাধীনতা ক্ষুণ্ন করার শামিল। গত দুই বছরে সাংবাদিকদের কণ্ঠরোধের ধারাবাহিকতার অংশ হিসেবে এ ঘটনা ঘটলে তা মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে নিষিদ্ধ সাংবাদিকদের ‘বহিরাগত’ হিসেবে উল্লেখ করার সমালোচনা করে ডিইউজে জানায়, তারা দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করে আসছেন এবং সংগঠনের নেতৃত্বেও ছিলেন। তাদের এভাবে আখ্যায়িত করা অসৌজন্যমূলক ও অসম্মানজনক।

এছাড়া ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বর্তমান সভাপতি সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন এবং ডিইউজের সিনিয়র সদস্য রেজাউল করিমকে সতর্কবার্তা দেওয়ার ঘটনাতেও উদ্বেগ ও নিন্দা জানানো হয়েছে। সংগঠনটি অভিযোগ করে, ২১ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনি সংকেত।

ডিইউজে নেতৃবৃন্দ অবিলম্বে ইউনিয়নের কার্যালয়ের তালা খুলে দেওয়া, গঠনতন্ত্র উপেক্ষা করে বহিষ্কার ও স্থগিত করা সদস্যপদ পুনর্বহাল এবং মিথ্যা মামলায় কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ