• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

পৌর নির্বাচন: ফের জনপ্রিয়তার শীর্ষে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রিপা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: দীর্ঘ ৯ বছর পর আগামী ৩১শে জানুয়ারি বাউফল পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে পৌরসভার ৪, ৫, ৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সামসুন্নাহার রিপা আনারস মার্কা নিয়ে আলোচনায় গিয়ে ফের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। এনিয়ে ঘুরে ঘুরে দেখা গেছে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা।

পদপ্রার্থী সামসুন্নাহার রিপা দীর্ঘ ৯ বছর ধরে অত্র ওয়ার্ডগুলোর জনমানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। তিনি মাদক থেকে বাল্যবিবাহ সহ সুন্দর, সুস্থ্য আধুনিক সামাজিক ওয়ার্ড গড়ায় প্রত্যয় নিয়ে কাজ চালিয়ে আসছেন। পৌরশহরের প্রান কেন্দ্র নিয়ে গঠিত এ ওয়ার্ডগুলো। বিভিন্ন একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এলাকা নিয়ে গঠিত এ ওয়ার্ডগুলো। এখানে রয়েছে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের বসবাস।

সামসুন্নাহার রিপা ৪নং ওয়ার্ডের বাসিন্দা তৌহিদুল ইসলাম ফয়সাল এর সহধর্মীনি এবং মরহুম বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান এর পুত্রবধূ।

এদিকে স্থানীয়রা জানান, নম্র ভদ্র এ মহিলাটি ও তার স্বামী পরিবার। তাদের এলাকায় সুনামও রয়েছে ব্যাপক। বিভিন্ন মানুষের জন্য সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। আমরা সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর হিসেবে আবারও এমনি একটি কাউন্সিলর চাই।

প্রতিবেদকের সাথে আলাপকালে পদপ্রার্থী সামসুন্নাহার রিপা বলেন, মানুষের সেবায় নিবেদিত প্রান হয়ে কাজ করে আসছি। জনগণই আমার শক্তি। অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন, সরকারের বরাদ্দ সুষম বন্টন, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন, মাদক, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়া সহ সকল মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম আছি থাকব। এলাকার সার্বিক উন্নয়নে কাজ করছি করব। আমাকেই জনগণ চায় তাই তাদের প্রতিনিধিত্ব করার জন্য আমি বদ্ধপরিকর। এবং আমাকেই আমার সম্মানিত ভোটাররা বিপুল ভোটের মাধ্যমে পূর্বের ন্যায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আমার অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ ইনশাআল্লাহ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ