• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

ঋণের টাকা ফেরত না দেয়ায় শিকলে বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩০ পঠিত
আপডেট: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার বরগুনার বেতাগি উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের পুলেরহাট এলাকার পরিমল চন্দ্র ঢালীর ছেলে উজ্জ্বল ঢালী এলাকার ব্যবসায়ী মো. আরাফাতের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধে বিলম্ব হওয়ায় ২৪ জানুয়ারি ব্যবসায়ী আরাফাত স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. রাজু মৃধার সহায়তায় উজ্জ্বলকে শিঁকল দিয়ে বেঁধে রাখে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়। ভুক্তভোগী উজ্জ্বল ঢালী উপজেলার কাউনিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
উজ্জ্বলের বাবা পরিমল ঢালী জানান, যে কারও ধার দেনা থাকতে পারে, এজন্য শিকল দিয়ে বেঁধে রেখে মারধর করতে হবে? অপমানে ছেলেটা মানষিকভাবে ভেঙ্গে পড়েছে।
ভুক্তভোগী উজ্জ্বল বলেন, সে আমাকে একা পেয়ে সাবেক ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে শিকল দিয়ে বেঁধে মারধর করে। এ ছাড়া নির্বাচনের সময় আমার পরিবার ওই ইউপি সদস্যের পক্ষ না করায় আমাদের ওপর ক্ষীপ্ত হয়ে সে এমন কাজ করেছে।
ব্যবসায়ী আরাফাত বলেন, উজ্জ্বল ও তার পরিবার আমার পরিচিত। আগে অনেকবার তার সাথে টাকার লেনদেনও হয়েছে। তবে এইবার টাকা দিতে বিলম্ব করায় আমি ওকে দোকানে বসিয়ে রেখেছি। কে বা কারা উজ্জ্বলকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলো আমার জানা নেই।
সাবেক ইউপি সদস্য রাজু মৃধা বলেন, বিষয়টি দৃষ্টিকটু হয়েছে। তবে এ ছাড়া টাকা উঠানোর কোনো উপায় ছিলো না। তবে তাকে মারধর করা হয়নি।
বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ