• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক জসিম জনি, সাংগঠনিক ফরিদ উদ্দিন/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩২০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

মোঃ নজরুল ইসলাম।। ব্যাপক উৎসাহ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য ভোলার লালমোহন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ জসিম জনি, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফরিদ উদ্দিন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাবের ভিতরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ তিনটি পদে নির্বাচন হয়েছে। মোট ভোটার ছিল ৪৬ জন। এরমধ্যে ৩ জন ভোট দিতে বিরত থাকে। সভাপতি পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধির মধ্যে এসবি মিলন ২ ভোট, মোঃ আমজাদ হোসেন ৫ ভোট, মোঃ রুহুল আমিন ২৫ ভোট ও আবদুস সাত্তার ৯ ভোট পান। সভাপতি পদের ২ ভোট নস্ট ঘোষনা করেন নির্বাচন কমিশন। ফলে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ রুহুল আমিন। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্ধির মধ্যে মোঃ মিজানুর রহমান কোন ভোট পায়নি, মোঃ শাহিন আলম মাকসুদ ১৯ ভোট এবং মোঃ জসিম জনি ২৪ ভোট পান। ফলে সাধারণ সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ জসিম জনি। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধির মধ্যে শাহীন কুতুব ২০ ভোট এবং মোঃ ফরিদ উদ্দিন ২৩ ভোট পান। ফলে সাংগঠনিক সম্পাদক পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ ফরিদ উদ্দিন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মো: জসিম উদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জহিরুল ইসলাম সেলিম, আনোয়ার রাব্বি, আবুল হাসান রিমন ও হাসানাতুজ্জামান সোহাগ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ