• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

গভীর রাতে প্রেমিকার ফোনে কল দিয়ে প্রেমিক মনসুর’র আত্নহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৫০ পঠিত
আপডেট: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রেমিকার মোবাইল ফোনে কল দিয়ে আত্নহত্যা করেছে মুনসুর নামে এক যুবক প্রেমিক।

বৃহষ্পতিবার (১০ ফেব্রুয়ারি ) দিবাগত গভীর রাত দেরটার দিকে উপজেলার ধানখালী ইউপির পাচজুনিয়া গ্রামের এ ঘটনা ঘটে। মুনসুর ওই গ্রামের মৃত মমিন মোল্লার ছেলে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি ) সকালে যুবকের মৃতদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে পুলিশ।

মৃতের মামা আবুল কালাম ও স্থানীয়রা জানান, ঘটনার রাতে মুনসুর বাড়িতে একা ছিলেন। এসময় তার বোনের বাড়িতে থাকা মায়ের কাছে ফোন দিয়ে নারী কন্ঠে জানায় মুনসুর ঘরে গলায় ফাঁস দিয়েছে, দ্রুত বাড়িতে খোঁজ নিন। এ খবর পেয়ে স্থানীয়দের মাধ্যমে খোঁজ নিলে মুনসুরকে ঘরের আড়ার সাথে ঝুঁলতে দেখে প্রতিবেশিরা।

তিনি আরো জানান, মুনসুর বিদেশ যাবার জন্য সকল ধরনের কাগজপত্র সম্পাদন শেষে প্রস্তুতি নিচ্ছিলো। যে মেয়েটি ওর মায়ের কাছে ফোন দিয়েছিলো, তার সাথে মুনসুরের প্রেমের সম্পর্ক ছিলো। সেই মেয়েকে ফোন কলে রেখে আত্নহত্যা করেছে। তবে কি কারনে আত্নহত্যা করেছে তার সঠিক কারণ জানা নেই।

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, প্রেমিকা নিজেই প্রেমিকের মায়ের কাছে ফোন দিয়ে জানিয়েছেন যে মুনসুর বাড়িতে আত্নহত্যা করেছে। আমরা মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তবে আত্নহত্যার কারণ এখনও জানতে পারিনি। কারন উদঘাটনের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ