• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকাটুলীতে সিএনজি চাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিটেকটিভ সার্জেন্ট নিহত, ওয়ারী থানায় মামলা,,, তিন দশকের অপেক্ষার অবসান: পটুয়াখালী–৪ আসনে ধানের শীষের জোয়ার,,,, কালীগঞ্জে নির্বাচনী অফিস দখল ঘিরে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক আহত,,, কুয়াকাটায় হোটেলে আটকে মোটরসাইকেল চালক নির্যাতন: এক মাসেও মামলা নয়, সংকটাপন্ন সাব্বির,,,,, বিজয় মিছিল নয়, খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মিলাদে পটুয়াখালী-৪’র নবনির্বাচিত এমপি,,, ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,,

লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩০০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

লালমোহন প্রতিনিধি।। ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ শ্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। লালমোহন উপজেলার সকল বীমা অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে লালমোহন চৌরাস্তার মোড়ে র‌্যালীতে অংশগ্রহণ করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। র‌্যালী শেষে চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি শাওন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্বরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরের ১ মার্চ প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয় এবং এরই ধারাবাহিকতায় প্রতিবছর ১ মার্চ এ দিবসটি পালিত হয়।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলায় কর্মরত জীবনবীমা কর্পোরেশন, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ গোল্ডেন লাইফের পক্ষে র‌্যালীতে অংশগ্রহণ করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন খান, ডিজিএম মো. বাহারুল ইসলাম বাবলু, মো. মোজাম্মেল হক, সুমনা ইয়াছমিন, বিএম মো. শাহাবুদ্দিন মিয়া, সৌহরাব হোসেন মিলন, মো. জাকির হোসেন জুয়েল, তপতি সরকার, ইউএম শিলা রানী দাস, মো. আলমগীর মাস্টার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ