• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

স্ত্রী যৌতুকের টাকা না দেয়ায় ফুফু শাশুড়ী’কে নিয়ে উধাও স্বামী!দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর যৌতুকের টাকা না পেয়ে ফুফু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন স্বামী।

ঘটনাটি ঘটেছে উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, গজালিয়া ইউনিয়নের এক যুবক (৩৫) ২০০৯ সালে ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেন। বিয়ের পর পরই স্বামী যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করে নির্যাতন করতেন এবং বাবার বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্যে চাপ দিতেন। স্ত্রী যখন যা পারতেন বাবাকে বলে এনে দিতেন। তাদের ঘরে একে একে তিনটি সন্তান জন্ম নেয়। একটি ছেলে ও দুইটি মেয়ে। ছোট মেয়ের বয়স পাঁচ মাস।

শেষমেশ যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। পরে স্ত্রীর ফুফুকে নিয়ে পালিয়ে যায় ওই যুবক। স্ত্রীর ফুফুর আগের ঘড়ে একটি কন্যা সন্তান আছে সাত বছরের। স্ত্রীর ফুফুর স্বামী ঢাকা থাকে। তাকে তালাক নামা পাঠায় স্ত্রীর ফুফু।

এদিকে স্বামী ওই যুবক একটি উকিল নোটিশ পাঠায় আগের স্ত্রীর কাছে।

ওই যুবকের স্ত্রী বলেন, আমার এখন কি হবে? আমি কোথায় যাব? আমার এই তিনটি বাচ্চা নিয়ে কি করবো, আমার মাও বেঁচে নেই। তাই আমি সমাজের সবার কাছে এবং আইনের কাছে সঠিক বিচার চাই।

ওই যুবকের স্ত্রীর বাবা বলেন, আমি এই বিষয়টি নিয়ে ছেলের বাবার সঙ্গে কথা বলি। তিনি বলেছেন- আমি কিছু জানি না; তোমরা যা পারো করো।

স্বামী ওই যুবকের সঙ্গে যোগাযোগ করলে যৌতুকের টাকার কথা অস্বীকার করে বলেন, আমার যাকে ভালো লেগেছে আমি তাকেই বিয়ে করেছি।

এবিষয়ে গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার প্রতিবেদককে বলেন, ওই ব্যাপারটি শুনেছি তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ