• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা নাসরুল্লাহর/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৫৪ পঠিত
আপডেট: শনিবার, ১৯ মার্চ, ২০২২

এম.জাফরান হারুন,, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে ৪ বছরের এক শিশুকে নাসরুল্লাহ সিকদার (৩২) নামে এক যুবক ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে গেলে অভিযুক্ত নাসরুল্লাহ পালিয়ে যান।

শনিবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবারের সাথে কথা বলে জানা গেছে, শনিবার সকালে শিশুটি অন্য শিশুদের সঙ্গে বাগানে গাছের নিচে বসে খেলছিল। সকাল ৯টার দিকে নাসরুল্লাহ নামের ওই ব্যক্তি শিশুটিকে কোলে করে তাঁদের (নাসরুল্লাহর) বাড়ির ছাদে নিয়ে যান। সেখানে হাত বেঁধে ধর্ষণের চেষ্টা চালান নাসরুল্লাহ। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে নাসরুল্লাহ দৌড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

শিশুটির বাবা বলেন, আইনের আশ্রয় নেওয়ার জন্য শনিবার বিকেলে শিশুটিকে নিয়ে তাঁরা বাউফল থানায় অবস্থান করছেন। ইতিমধ্যে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন।

এ ঘটনার পর নাসরুল্লাহ পলাতক ও তার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ