• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন, কিডনি কার্যক্রমে উন্নতি হলেও ঝুঁকি রয়ে গেছে ওসমান হাদির ওপর হামলা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, নির্বাচন বানচালের চেষ্টা: যমুনার বৈঠকে রাজনৈতিক ঐক্য আমতলীতে নুরজাহান ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ড. টিপুর উপস্থিতিতে কুশুম্বায় দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। রাষ্ট্র গঠনের প্রথম শর্ত হলো মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা”- বাউফলে দাঁড়িপাল্লার প্রার্থী ড. মাসুদ/দৈনিক ক্রাইম বাংলা।। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ ও আহতদের ৫ লাখ টাকা সহায়তা দেবে সরকার,,, ভেন্টিলেশনে খালেদা জিয়া, একাধিক জটিলতায় সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা চলছে,,, উপদেষ্টা পরিষদের দফতর পুনর্বণ্টন: রিজওয়ানা তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুরের দায়িত্ব এলজিআরডি তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন,,, অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি ঠেকাতে জরুরি নতুন আইন আসছে: প্রেস সচিব,,,

বাউফলে গোসিংগায় পরকীয়া করতে গিয়ে বাবু আটক, উল্টো স্বামীকে মারধর./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৫২৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

এম.জাফরান হারুন, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিংগা গ্রামে রাতের আধারে দুই সন্তানের মায়ের সাথে পরকীয়া করতে গিয়ে বাবু মৃধা নামে পরকীয়া প্রেমিক স্বামীর হাতে আটক হওয়ার খবর পাওয়া গেছে। এতে ক্ষুদ্ধ হয়ে পরকীয়া প্রেমিক বাবু মৃধা কর্তৃক প্রেমিকার স্বামীকে মারধর করা সহ প্রান নাশের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ১২নং বাউফল ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোসিংগা গ্রামে। পরকীয়া করতে গিয়ে আটক হওয়া বাবু মৃধা (৩০), ওই গ্রামের বাসিন্দা বারেক মৃধার ছেলে। আর পরকীয়া প্রেমিকা দুই সন্তানের মা মোসাঃ কবেরা বেগম (৪০) একই গ্রামের মোঃ কবির চৌকিদার (৪৬) এর স্ত্রী।

সরেজমিনে মোসাঃ কবেরা বেগম এর স্বামী প্রতিবেদকের কাছে তথ্য দিতে অপরাগতা করলেও পরে স্বামী কবির চৌকিদার বলেন, আমি বেশকিছুদিন ঢাকাতে কাজ করার সুবাদে স্ত্রী গ্রামের বাড়িতে থাকত আর ঘরে বসে টেইলার্সের কাজ করত। এদিকে বাবু মৃধার সাথে স্ত্রী কবেরা পরকীয়ার সম্পর্কে জরিয়ে পড়ে। যদিও ঘটনাটি দীর্ঘ ৭/৮ বছর ধরে। ঢাকা ছেড়ে গ্রামেই অটোগাড়ি কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করছি। হঠাৎ বুধবার রাতে স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত দেখে বাবু আটক করে ফেললে সে তার গায়ের গেন্জি ও মোবাইল ফোন রেখে হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যায়। ওই সময় পাশের একটি দোকানে সিগারেট আনতে গেলে বাবু সহ তার ভাই বাবা মিলে আমাকে মারধর করে এবং প্রান নাশের হুমকি দিয়ে যায়। যা স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে অবগত করেছি। আমার এক ছেলে বড় সে চাকুরি করে আর একটি মেয়ে ছোট সে পড়ালেখা করে।

সরেজমিনে স্থানীয়রা জানান, ঘটনাটি সত্য। তবে আফসোস হয় সুখের সংসার, তা লাংগের আশায় বাতার খুয়ায়! আর বাবু খুব একটি বাজে ছেলে।

সরেজমিনে পরকীয়া প্রেমিকা দূই সন্তানের মা কবেরার বক্তব্য নেয়ার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে অভিযুক্ত বাবু মৃধা পলাতক থাকায় তার সাথেও যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় প্রতিবেদকে।

তবে বাবু মৃধার চাচা খালেক চৌকিদার বলেন, এ ঘটনা শুনেছি।

স্থানীয় মেম্বার নজির জানান, ঘটনাটি সত্য, যা আমি ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এবং বিষয়টি চেয়ারম্যানকে অবগত করা হয়েছে। সে বলেছেন মীমাংসা করে দেবেন।

এব্যাপারে চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটির অভিযোগ পেয়েছি, খোঁজ নেয়া হচ্ছে।

এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, এ ব্যাপারে কোনও অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ