• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের নামে মানহানিকর পোস্ট; থানায় অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৮ পঠিত
আপডেট: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

একেএম কামাল উদ্দিন টগরঃ নওগাঁয় এক সাংবাদিকের নামে ফেসবুকে মানহানিকর তথ্য দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভুগি ওই সাংবাদিক থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শহরের লাটাপাড়া মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর ছেলে দৈনিক যায়যায়দিন পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি রুহুল আমিন এর নামে রবিবার দুপুর ২টার দিকে মাববুব আলম রানা নামের এক কথিত সাংবাদিক তার ব্যক্তিগত ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়। পোস্টে তিনি লিখেন, যায়যায় দিন নওগাঁ জেলা প্রতিনিধি ফোরামের নামে হাজার হাজার টাকা চাঁদাবাজি করা হয়েছে। এতে করে চরমভাবে মানহানি হয়েছে উল্লেখ করে পোস্টদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যব¯’া গ্রহনের জন্য রবিবার বিকেল ৪টার দিকে নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক রুহুল আমিন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সাংবাদিক রুহল আমিন বলেন, মাহবুব আলম রানা একজন কথিত সাংবাদিক। সাংবাদিকতার আঁড়ালে সে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। নওগাঁ সদর থানা, পতœীতলা থানা এবং ধামইরহাট থানায় তার নামে বেশ কয়েকটি মামলা চলমান আছে। বিভিন্ন সময় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক কেনা-বেচার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি রানাসহ বেশ কয়েকজন মিলে শহরের বালুডাঙ্গা এলাকায় বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখা নামে একটি সাংবাদিক সংগঠন চালু করে। সেখানে বলা হয় সংগঠনটি সরকার অনুমোদিত। এসব বিষয় নিয়ে আমি নানা সময় প্রতিবাদ করি। সাংবাদিকতার নামে নওগাঁয় কিছু অপসাংবাদিকতা করে চলেছে বেশ কয়েকজন নামধারী সাংবাদিক। এসসবের বিরুদ্ধে প্রতিবাদ করার কারনেই হয়তো আমার প্রতি হিংসাপরায়ন হয়ে এমন মানহানিকর পোস্ট দিয়েছে। আমি আইন অনুযায়ী তার শাস্তির দাবি করছি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নজরুল ইসলাম জুয়েল বলেন, মাহবুবু আলম রানা নামে এক ব্যক্তি দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক রুহুল আমিন এর নামে ফেসবুকে মানহানিকর পোস্ট দিয়েছেন। যার কারনে রুহুল আমিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ