• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

রামগড়ে ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনে দাবি শিক্ষক বেলায়েতের পরিবারের/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৭ পঠিত
আপডেট: রবিবার, ২২ মে, ২০২২

এমদাদ খান ঃখাগড়াছড়ির রামগড়ে সহকারি শিক্ষক বেলায়েত হোসেনের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন ওই শিক্ষেকর পরিবার। থানা চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী দেবী ও রুপম ত্রিপুরা নামে স্থানীয় এক যুবক ব্যক্তিগত বিরোধের জেরে ঐ স্কুলের ক্ষুদ্র নৃ গোষ্ঠির এক ছাত্রীকে দিয়ে পরিকল্পিতভাবে এ মিথ্যা ও সাজানো অভিযোগ আনা হয় শিক্ষক বেলায়েতের বিরুদ্ধে।

রবিবার (২২ মে) রামগড়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন অভিযুক্ত শিক্ষকের স্ত্রী আয়েশা বেগম ও পিতা নুরুল হুদা।
সংবাদ সম্মেলনে আয়েশা বেগম লিখিত বক্তব্যে বলেন, থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবী ভৃগুরাম কার্বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন বেলায়েত হোসেনের ভাগিনা তারেক হোসেন কে হাত বেঁধে বেদম প্রহার করে।তখন বেলায়েত হোসেন বিভিন্ন পর্যায়ে এ নির্যাতনের প্রতিবাদ জানালে ইন্দ্রানী দেবীকে শাস্তিমুলক ভাবে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয় । পরবর্তীতে ইন্দ্রানী দেবী বদলি হয়ে আসেন বেলায়েত হোসেনের কর্মস্থল থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে যোগদানের পর থেকেই তিনি বেলায়েতকে ফাঁসানোর জন্য একের পর এক ষড়যন্দ্র করতে থাকেন। প্রধান শিক্ষক ইন্দ্রানী রুপম ত্রিপুরা নামে স্থানীয় এক বখাটে যুবকের কাছ থেকে টাকা নিয়ে স্কুলের দপ্তরি পদে নিয়োগের চেস্টায়ও বাধা দেন শিক্ষক বেলায়েত। বাধা দেন। এছাড়া নিজের ইচ্ছামত স্কুলে আসা- যাওয়া, স্থানীয় ১০-১২ জন যুবককে শ্রেণিকক্ষে আড্ডা দেয়া এবং স্কুলের সোলার প্যানেল থেকে মোবাইল ফোনের চার্জের সুযোগ দেয়াসহ প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তিনি শিক্ষক বেলায়েতর ওপর চরম ক্ষুব্দ হয়ে উঠেন। এসবের জের হিসেবে প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবী ও স্থানীয় বখাটে যুবক রুপম ত্রিপুরা পরিকল্পিতভাবে স্কুলের ঐ ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে শিক্ষক বেলায়েতের বিরুদ্ধে যৌন নিপীড়নের মিথ্যা অভিযোগ আনতে বাধ্য করে। সংবাদ সন্মেলনে শিক্ষক বেলায়েতের স্ত্রী আয়েশা বেগম বলেন, রুপম ত্রিপুরা পাহাড়ি সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ঐ ছাত্রীর মাকে বেলায়েকের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করতে বাধ্য করে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বেলায়েত হোসেনের পিতা নুরুল হুদা, ছোটভাই মামুন হোসেন ও তার দুই কন্যা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১২ মে থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেলায়েত হোসেনের বিরুদ্ধে রামগড় থানায় শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মা ফুলবানু ত্রিপুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ