• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু

কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০০ পঠিত
আপডেট: বুধবার, ১ জুন, ২০২২

শামীম ওসমান হীরাঃ-্ পটুয়াখালীর জেলার কলাপাড়া উপজেলার দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন ‘কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৩০ মে (সোমবার) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাব হলরুমে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আহবায়ক ও কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব সভাপতিত্বে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ। সভায় বক্তারা কুয়াকাটা-মহিপুর এলাকার টেলিভিশন সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। এসময় সদস্যদের কন্ঠভোটে আনোয়ার হোসেন আনু (চ্যানেল এস) সভাপতি, মোঃ মনিরুল ইসলাম (জিটিভি) কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি হোসাইন আমির (বিজয় টিভি), অর্থ সম্পাদক মোঃ মনির হাওলাদার (বাংলা টিভি), দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (কলকাতা টিভি), নির্বাহী সদস্য নাসির উদ্দিন বিপ্লব (একুশে টিভি) ও জহিরুল ইসলাম মিরন (বাংলা ভিশন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ