• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাঁটুর চোট নিয়েও হ্যাটট্রিক—সান্তোসকে অবনমনসঙ্কট থেকে টেনে তুললেন নেইমার হিমালয় অঞ্চলে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানোর আহ্বান রিজওয়ানা হাসানের,, ন্যায়বিচার ও গণতন্ত্রের লড়াইয়ে তরুণদের নেতৃত্বের ঐতিহ্য তুলে ধরলেন আইন উপদেষ্টা,, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া, লন্ডন যাত্রা রোববারে নির্ভর চিকিৎসকদের সিদ্ধান্তে,, নবম পে-স্কেল বাস্তবায়নে আল্টিমেটাম, মহাসমাবেশে সরকারি কর্মচারীদের ঘোষণা,, খালেদা জিয়াকে দেখতে ঢাকায় নেমেই এভারকেয়ারে জুবাইদা রহমান বেগম জিয়ার লন্ডন যাত্রার তারিখ পরিবর্তন, রোববারে যাবেন শেখ হাসিনার ফেরত পাঠানোতে ভারতের নীরবতা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা, মোট ২৭৩ আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি কারিগরি জটিলতায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

নির্বাচনী অফিস ভাঙচুর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, আহত ১০/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৮৮ পঠিত
আপডেট: রবিবার, ৫ জুন, ২০২২

মোঃ মিঠু সরদারঃবরগুনার তালতলীতে সোনাকাটা ইউনিয়নে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এসময় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে টাকা-পয়সা লুটপাটের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় নৌকা সমার্থক ১০ জন আহত ও ৫টি মটরসাইকেল ভাংচুর করে খালে ফেলে দেওয়া হয়।
শনিবার (০৪ জুন) বিকেল৬টার দিকে উপজেলার ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।আহত যুবলীগ নেতা-কর্মীরা হলো আলমগীর তালুকদার(২৫),রিফাত(২৭),স্বপন(৩০),রাহাত (৩২)সহ বাকিদের নাম এখনো জানা যায়নি।
জানা যায়,উপজেলার ফকিরহাট বাজারে যুবলীগের একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেই আয়োজনে তালতলী থেকে উপজেলা যুবলীগের নেতারা সে বিক্ষোভ মিছিলে যোগ দেয়। বিক্ষোভ শেষে যুবলীগ নেতারা নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিসে বসে আলোচনা করেন। পাশের একটি দোকানে স্বতন্ত্র প্রার্থী ফরাজী ইউনুচের সমর্থকরা নৌকা নিয়ে কটুক্তি মূলক কথা বলে। নৌকার সমর্থক রা প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আনারস প্রতীকের প্রার্থীর ছেলে সজিব ফরাজীসহ দুই থেকে তিন শত কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত হন এবং এক পর্যায়ে তারা নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করেন। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভেঙে ফেলা হয়। এ হামলার নৌকার ১০ জন সমর্থক গুরুতর আহত হয় ও ৫ টি মটরসাইকেল ভাংচুর করে খালে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । এরপরে পাশেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিক উজ্জামান তনু’র রয়েল ফিস নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় হামলাকারীরা। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র কুপিয়ে ফেলে। পরে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। হামলার সময় নৌকার প্রার্থী সুলতান ফরাজী লাউপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন।
এদিকে একইদিনে স্বতন্ত্র প্রার্থী ফরাজী ইউনুচ নিজেই নৌকার সমার্থক রফিকুল ইসলাম ও রায়হান কে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।
বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফরাজী ইউনুচ মুঠো ফোনে বলেন,আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে নৌকার প্রার্থীর পক্ষের লোকজন। আমি এবিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিক-উজ্জামান তনু বলেন, আজকে যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ছিল সোনাকাটা ইউনিয়নে। সেখানে যুবলীগ নেতাদের সামনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা নৌকা প্রতীক নিয়ে বাজে মন্তব্য করে। সেটা নিয়ে দু’পক্ষের কি হয়েছে জানিনা। কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাবে কেন। আমার ব্যবসা প্রতিষ্ঠানে থেকে প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে ভাঙচুর করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখনো কোনো পক্ষ থেকে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ