• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৩০ কোটি নয়, ৩০০ মিলিয়ন ডলারে চট্টগ্রামে আঞ্চলিক এভিয়েশন হাবের পরিকল্পনা ‘সবার আগে বাংলাদেশ’ গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল সাময়িক বরখাস্ত পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার, উন্নয়ন সহযোগীদের সহায়তার আশ্বাস কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের তাগিদ রাষ্ট্রপতির, গুরুত্ব সংরক্ষণ ও গবেষণায় কালিগঞ্জের মথুরেশপুর জামায়াতের অফিস উদ্বোধন বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

বাউফলে যুবলীগ নেতাকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪২৩ পঠিত
আপডেট: রবিবার, ৫ জুন, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে জেলা যুবলীগের সাবেক সদস্য ও বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. রেজাউল করিম খাঁনের (৪০) ওপর অর্তকিত হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা লোহার রড, রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

শনিবার (৪ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এঘটনা ঘটে। আহত রেজাউল করিমকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দলীয় বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আহতের পরিবার সূত্রে জানা যায়, বাউফল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসম ফিরোজ এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের সাথে রাজনৈতিক বিরোধের কারণে এ হামলার ঘটনায় ঘটেছে। আর রাজনৈতিক বিরোধের কারণে সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারের সাথে সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিমের রাজনৈতিক মতবিরোধ চলছিল। ঘটনার দিন রেজাউল করিম বাড়ি ফেরার পথে দক্ষিণ রাজনগর লাল খাঁন বাড়ির সামনের সড়কের ওপর রাজনৈতিক বিরোধী পক্ষের লোকেরা তাঁর ওপর হামলা চালায়। তাঁর দুই পা ট্যাডা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আশাঙ্কাজনক অবস্থায় তাকে রবিবার (৫ জুন) ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বগা ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মালেক মীর জানান, বগার চিহ্নিত সন্ত্রাসীরা সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম খাঁনের ওপর হামলা চালায়। এ হামলার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি।

এবিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার বলেন, আমার কোন লোকজন এ ঘটনার সাথে জড়িত না। আমি লোকমুখে শুনে রেজাউল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।

এবিষয়ে বাউফল থানার ওসি মো. আল মামুন বলেন, রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ