• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাঁটুর চোট নিয়েও হ্যাটট্রিক—সান্তোসকে অবনমনসঙ্কট থেকে টেনে তুললেন নেইমার হিমালয় অঞ্চলে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানোর আহ্বান রিজওয়ানা হাসানের,, ন্যায়বিচার ও গণতন্ত্রের লড়াইয়ে তরুণদের নেতৃত্বের ঐতিহ্য তুলে ধরলেন আইন উপদেষ্টা,, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া, লন্ডন যাত্রা রোববারে নির্ভর চিকিৎসকদের সিদ্ধান্তে,, নবম পে-স্কেল বাস্তবায়নে আল্টিমেটাম, মহাসমাবেশে সরকারি কর্মচারীদের ঘোষণা,, খালেদা জিয়াকে দেখতে ঢাকায় নেমেই এভারকেয়ারে জুবাইদা রহমান বেগম জিয়ার লন্ডন যাত্রার তারিখ পরিবর্তন, রোববারে যাবেন শেখ হাসিনার ফেরত পাঠানোতে ভারতের নীরবতা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা, মোট ২৭৩ আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি কারিগরি জটিলতায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি রফিক সাদীর দুই মেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মেধা তালিকায় শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কারে ভূষিত/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৩১ পঠিত
আপডেট: শনিবার, ১১ জুন, ২০২২

নিজস্ব প্রতিনিধি।। শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) শীর্ষক স্কীমের আওতায় ২০২০ সালের এসএসসি, এইচএসসি, ও সমমান পরিক্ষায় উত্তীর্ণদের শিক্ষা বোর্ডের প্রাপ্ত জিপি গ্রেড অনুযায়ী মেধাতালিকায় উপজেলা ভিত্তিক ১০ জনকে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কারের জন্য মনোনীত করেন শিক্ষা মন্ত্রণালয়।
উপজেলা শিক্ষা অফিস বরাবর প্রেরিত মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী তজুমদ্দিন উপজেলায় এইচএসসি তে ৬ জন, দাখিলে ২ জন ও আলিমে ২ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কারে ভূষিত হন। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও নগদ এসএসসি তে ১০ হাজার এবং এইচএসসি তে ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে।
উপজেলা ভিত্তিক শিক্ষা বোর্ডের মেধা তালিকায় পুরস্কৃতদের মধ্যে ভোলার তজুমদ্দিনের দুই জনই হলেন সাংবাদিক রফিক সাদীর কন্যা তজুমদ্দিন হোসনে আরা চৌধুরী মহিলা কলেজের ছাত্রী সুরাইয়া সাথী রত্না ও চাঁদপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী রুবাইয়া সাদি আলো।
এছাড়া আরো যারা মেধাতালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেন -হোসনে আরা চৌধুরী মহিলা কলেজের ছাত্রী কাজী ইসরাত জাহান মিলি, হাফসা আক্তার, তজুমদ্দিন সরকারি কলেজের ছাত্র মোঃ রেজাউল করিম, মোঃ হাবিবুর রহমান,শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের ছাত্র মোঃ নুর আলম। চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র জুবায়ের আল মাহমুদ, ছাত্রী তুহিনা বেগম, উত্তর চাঁচড়া মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র ইমতিয়াজ আহমেদ।
দৈনিক ইত্তেফাক, ডেইলি অবজারভার সংবাদদাতা তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী বলেন, মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী জানান মনোনীত শিক্ষাদের মোবাইল অথবা ব্যাংক একাউন্টের মাধ্যমে মন্ত্রণালয় থেকে সরাসরি পুরস্কারের টাকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ