• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

বাউফলে উপ-নির্বাচনে নৌকার মাঝি ইব্রাহিম ফারুক, জনগণের মাঝে স্বস্তি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

এম.জাফরান হারুন,, পটুয়াখালী::পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেলেন সাবেক নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুক। এখবর শুনে জনগণের মাঝে আনন্দ উল্লাস সহ স্বস্তি বিরাজ করছে।

 

 

 

 

গত রোববার (২৬ জুন) বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ৭ই ফেব্রুয়ারি নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. আমির হোসেন বিজয়ী হন। নির্বাচিত হওয়ার ১২দিনের মাথায় শপথ না নিয়ে গত ১৯ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চেয়ারম্যান পদ শূণ্য হয়ে পড়ে। উপনির্বাচনের ঘোষিত তফশিলানুযায়ী আগামী ২৭ই জুলাই নাজিরপুর ইউপি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়াও নাজিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্যের মৃত্যুতে শূণ্যপদে ভোট গ্রহণ হবে।

 

এব্যাপারে সাবেক নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. ইব্রাহিম ফারুক প্রতিবেদককে বলেন, সারাজীবন আওয়ামী লীগ করেছি। তাই আমার নাজিরপুরের মানুষ আমার পক্ষে ছিল। উপজেলা আওয়ামী লীগ আমার পক্ষে ছিল। জেলা আওয়ামী লীগ আমার পক্ষে ছিল। আমার প্রানপ্রিয় নেতা বাউফলের মাটি ও মানুষের নেতা যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাকে তার বুকে ধরে রাখতে আপ্রান। সেই সুবাদে বোর্ড মিটিং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে এক নাম্বার হিসেবে মনোনয়ন দিয়েছেন। এজন্য আমার নাজিরপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এবং নাজিরপুর আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তুরিক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাই। চির কৃতজ্ঞতা আমার প্রিয় নেতা আসম ফিরোজ ভাই। আনন্দিত আমি ও আমার সর্বস্তরের জনগণ সহ আমার প্রিয় নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ