• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নতুন এ্যাসিলেন্ড এর যোগদান/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০৮ পঠিত
আপডেট: সোমবার, ৪ জুলাই, ২০২২

হারুনুর রশিদ হাবিবুল্লাহ্ ।। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নতুন এ্যাসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন জনাব তানজিল পারভেজ । ক্রমেই খুলে যাচ্ছে নিয়ম-নীতির বন্ধ দুয়ার। অহেতুক হয়রানির স্বীকার অধিকার বঞ্চিত গণমানুষ আইনি সহায়তা পেতে খুঁজে পাচ্ছে আশার আলো।

জানাযায়, এ উপজেলায় বিগত এ্যাসিল্যান্ড গণ দায়িত্ব পালন কালে অধিকার বঞ্চিত গণমানুষ তাদের ন্যায়সংগত অভিযোগ করেও তারা আশানুরূপ ফল পাননি। তারা নানামুখী আইনি জটলার ফাঁদে পড়ে মাসের পর মাস বছরের পর বছর ধরে তারা অহেতুক হয়রানির শিকার হন।

ভূমি অফিসের দায়িত্ব প্রাপ্ত কতিপয় কর্মচারীগণ কাগজপত্রের জটলার নানামুখী অজুহাত তুলে নামজারী, মিসকেস, খতিয়ান উত্তোলন, দাগ সংশোধন সহ নানামুখী কাগজ ঠিক করার কথা বলে মোটা অংকের উৎকোচ হাতিয়ে নিত। আর দাবিকৃত উৎকোচ না দিলে অনেকের ফাইল গায়েব হয়ে যায়। বর্তমান নবাগত এ্যাসিল্যান্ড তানজিল পারভেজ যোগদানের পর অফিসিয়াল কাজে কোন প্রকার ত্রুটি তিনি বরদাস্ত করেন না।

কোন মানুষের ন্যায় সংগত অভিযোগ পেলে অফিসের সকল দায়িত্ব প্রাপ্ত কর্মচারীদের ডেকে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন। এ কারণে ভূমি অফিসে আগত শতশত মানুষ নানামুখী তাদের সমস্যা সমাধানে খুঁজে পাচ্ছে আশার আলো। ভেঙ্গে যাচ্ছে ক্রমেই অফিসিয়াল জটলার নানামুখী পাতানো অজুহাত। খুলে যাচ্ছে নিয়মনীতির বন্ধ দুয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ