• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের অভিযানে ১২ লক্ষ মিটার জাল সহ ৩০ জেলে আটক/ দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪২ পঠিত
আপডেট: বুধবার, ৬ জুলাই, ২০২২

মো: জাফর ইকবাল: :-পটুয়াখালীর কুয়াকাটায় কোষ্টগার্ডের অভিযানে ২ টি ট্রলারে ১২ লক্ষ মিটার জাল সহ ৩০ জেলেকে আটক করা হয়েছে।

দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমূদ্রে মাছ ধরার অপরাধে মঙ্গলবার (৫ জুলাই ) সকাল থেকে বিকেল পর্যন্ত নিজামপুর কোষ্টগার্ড স্টেশন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করে সমূদ্র থেকে মাছ থেকে ফেরার পথে খাজুরা সংলগ্ন ৩ নদীর মোহন থাকে তাদের আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহা কর্তৃক আটককৃত জেলে ও জব্দকৃত ট্রলারের মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি ট্রলার কে ৮৭ হাজার টাকা এবং ট্রলারে থাকা আনুমানিক ৩শ কেজী মাছ নিলামের মাধ্যমে ৫০ হাজার টাকা বিক্রি করে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এরুপ তৎপর অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ