• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান

তালতলীতে সন্তান ভূমিষ্ট হওয়ার ২১দিন আগেই সিজার, নবজাতকের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৪ পঠিত
আপডেট: শনিবার, ৩০ জুলাই, ২০২২

তালতলীতে সন্তান ভূমিষ্ট হওয়ার ২১দিন আগেই সিজার, নবজাতকের মৃত্য
মো. মিঠু সরদার ,তালতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে সন্তান ভূমিষ্ট হওয়ার ২১দিন আগে সিজার, ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাসপাতাল সড়কের দোয়েল ক্লিনিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকার রাজু মিয়ার স্ত্রী জাকিয়া বেগমের ডাক্তারী পরীক্ষায় আল্ট্রাসনোগ্রামের তথ্যমতে তার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার ২১ দিন আগে সিজার করেন উপজেলার দোয়েল ক্লিনিকে। সেখানে শনিবার রাতে ওই রুগিকে সিজার করান কর্তব্যরত ডাক্তার প্রশেনজিৎ কুন্ড অনিক। সিজারের ২দিন পরই ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারনে মারা গেল ওই নবজাতক।
নবজাতকের পিতা রাজু মিয়া বলেন, ওই ক্লিনিক থেকে আল্ট্রাসনোগ্রামের তথ্যে নবজাতক ভূমিষ্ট হওয়ার তারিখ রয়েছে আগামী ১৫ আগষ্ট। ক্লিনিক কর্তৃপক্ষের আমাকে ভূল বুঝাইয়া ও আমাকে ভয়ভীতি দেখাইয়া গত ২৩ জুলাই সিজার করেন।
তারা আরও বলেন, এই মুহুর্তে সিজার না করলে বড় ধরনের সমস্যা হতে পারে। শিশুটিকে পটুয়াখালী ও বরিশালে নিয়ে যেতে পারেন তবে বরিশাল যে চিকিৎসা দেবে তা আমরাও দিতে পারবো। অথচ ক্লিনিক কর্তৃপক্ষের দারুন অবহেলার কারনে সিজারের ২দিন পরই পুত্র সন্তানটি মারা যায়।আমি হাসপাতাল কর্তৃপক্ষর বিচার চাই।
কর্তব্যরত ডা. প্রশেনজিত কুন্ড অনিক বলেন, আমি ওটি’র ডাক্তার, শিশু বিশেষজ্ঞ নই। শিশুটি ভূমিষ্ট হওয়ায় জন্মগত ক্রুটি ছিল। ঠান্ডা আবহাওয়ার কারনে শিশুটিকে পটুয়াখালী ও বরিশালের শিশু বিশেষজ্ঞদের কাছে নিয়ে যেতে বলেছি।
বরগুনার সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক বলেন, আমি এ ধরনের সংবাদ আগে পাইনি, এখন শুনলাম। তদন্ত সাপেক্ষে ওই ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ