• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড ‘তাড়াহুড়ো নয়, সম্মানজনক পরিবেশেই তারেকের ভারত সফর’ বিএনপির সংসদ সদস্যদের কাছে ভোট ও দোয়া চাইলেন; প্রধানমন্ত্রী তারেক রহমানও ফখরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

বাউফলে সিধ কেটে শিশু চুরি, বাকেরগঞ্জে শিশু সহ চোর আটক./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০৮ পঠিত
আপডেট: সোমবার, ৮ আগস্ট, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: মোঃ জসীম উদ্দিন, বাউফল:: পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে কুদ্দুস আকনের ঘরে রাতের গভীরে সিধ কেটে রিসান (৭) বছরের একটি শিশু চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে। পরে চুরি যাওয়া সেই শিশু সহ চোর জাকির নামে একজন বাকেরগঞ্জে জনতার হাতে ধরা পড়েছে।

চুরির ঘটনা ঘটে শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১১টা দিকে। শিশু রিসান ওই গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার কাছিপাড়া ইউনিয়নে কারখানা গ্রামে হাবিবুর রহমানের ছেলে মোঃ রিসান (৭) একই এলাকার নানা কুদ্দুস আকনের বাড়িতে শিশুটির মা হাওয়া বেগম সহ বসবাস করতেন। বরাবরের মতো রাতের খাবার খেয়ে মায়ের সাথে ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক ১১টার দিকে শিশুটির বড় ভাই শরিফ হোসেন (১৪) ঘুম ভাঙ্গলে রিসানকে দেখতে না পেয়ে ডাক চিৎকার দিলে ঘরের আন্যান্য লোকজন উঠে খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে ঘরের সিধ কাটা দেখতে পায়। পরে বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে থানায় খবর দেয়া হয়।

এদিকে থানা পুলিশ জানান, রোববার (৭ই আগষ্ট ) বিকেল ৪টার দিকে চুরি হওয়া শিশু রিসান সহ চোর জাকির হোসেন, পিতা- হালিম ডাক্তার, গ্রাম- বাজেমহল, ইউপি- কেশবপুর, উপজেলা- বাউফলকে বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি খেয়াঘাট থেকে আটক করা হয়।

এবিষয়ে বাউফল থানার ওসি মোঃ আল-মামুন বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। এবং শিশুটি উদ্ধারের জন্য অভিযান চালানো হয়। অভিযানে শিশু সহ চোর আটক করা হয়েছে। এব্যাপারে জিঞ্জাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ