• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

দীর্ঘ দিনের আশা পূরণ হতে যাচ্ছে লালমোহন ও কালাইয়ার জনগণের/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৭২ পঠিত
আপডেট: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক ।। ভোলার লালমোহনের সাথে সড়ক পথে দক্ষিনাঞ্চলের জেলাগুলোর সাথে সংযুক্ত করতে ফেরী সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।
এ লক্ষ্যে একটি ফেরী সার্ভিস চালু করতে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঘাট পরিদর্শন করেছেন।
শুক্রবার দুপুরে প্রতিনিধি দলটি ফেরী রুটের সম্ভাবতা যাচাই শেষে তেতুলিয়ার ১৩ কিলোমিটার নৌপথে ফেরী সার্ভিস চালু করার চিন্তা করেন তারা। এ জন্য লালমোহনের নাজিপুর টু পটুয়াখালীর জেলার বাউফল উপজেলার কালাইয়া ঘাট পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে রয়েছেন, বিআইডব্লিটিসির চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিসির পরিচালক (বানিজ্য) এস এম আশিকুজ্জামান,ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী। এছাড়ারাও ভোলা বিআইডব্লিউটিসির ম্যানেজার মোঃ পারভেজ খান, তজুমদ্দিনের নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোসাঃ মরিয়ম বেগম।
বিআইডব্লিটিসির ম্যানেজার মোঃ পারভেজ খান বলেন, লালমোহন-কালাইয়া ফেরি চালু হতে পারে। কারন, এ পথে ফেরী চালু হলে চট্রগ্রাম, কুমিল্লা, পায়রা বন্ধরের সাথে যোগাযোগ সহজ হবে। তাই খুব দ্রুত ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিটিসি। তবে কালাইয়া সড়কটি সংস্কার করতে হবে। তাহলে কোন সমস্যা নেই।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এসময় তিনি নদীপথ বৃদ্ধির কার্যক্রম এর অংশ হিসাবে এই রুটে ফেরী সার্ভিস চালু করার জন্য দ্রুত সমীক্ষার মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
ফেরিঘাট এর দুপাশের অবস্থানসহ নদীর নাব্যতা অনুযায়ী ফেরি চলাচলের উপযোগী করতে ব্যবস্থা গ্রহন করার কথা । খুব দ্রুত সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল কার্যক্রম শুরু হবে বলে জানান।
এদিকে নাজিপুর-কালাইয়া রুটে ফেরী সার্ভিস চালু হলে শুধু দ্বীপজেলা ভোলা নয় লালমোহন উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নতির পাশাপাশি অর্থনৈতিক উন্নত হবে বলে মনে করছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ