• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাউফলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের অনিয়ম দূর্নীতির অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুস্থদের মাঝে হাঁস, মুরগি ও ভেড়া বিতরণে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে। গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমিনের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু।

অভিযোগ সূত্রে জানা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় করোনাকালে কেশবপুর ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষদের মাঝে হাঁস, মুরগি ও ভেড়া বরাদ্দ দেয়। এতে সিদ্ধান্ত হয় ইউনিয়ন পরিষদ দুস্থদের তালিকা করবে। কিন্তু উপজেলা মৎস্য কর্মকর্তার তার প্রতিনিধি মাসুমের মাধ্যমে মনগড়াভাবে ওই তালিকা করেন। এছাড়াও যে সব অসহায় মানুষের নাম ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নেয়া হয়েছে তারাও সাহায্য পায়নি। সাহায্য দেয়া হয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তার আত্মীয় স্বজন ও পছন্দের লোকদের।

অভিযোগে আরও বলা হয়, চুড়ান্ত তালিকায় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর নেয়ার কথা থাকলেও চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়াই তালিকা চুড়ান্ত করা হয়েছে।

এবিষয়ে কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু বলেন, মৎস্য কর্মকর্তা মাহবুববের বাড়ি কেশবপুরে। তিনি ভিন্ন মতার্দশের লোক। আমি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা এ ষড়যন্ত্র করেছেন।

এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ওই ফাংশন আমার না। কেন অভিযোগ করলো তাও জানি না।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ