• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর বদলগাছীতে সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় গণভোট উপলক্ষে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মান্দা উপজেলার আংশিক কমিটির অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত। নওগাঁয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকরামুলকে বহিষ্কার/দৈনিক ক্রাইম বাংলা।। পরাণপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।।

কলাপাড়ায় মসজিদের সিন্দুক চুরি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৫ পঠিত
আপডেট: বুধবার, ২৪ আগস্ট, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র জানালার গ্রিল বাঁকা করে ভিতরে প্রবেশ করে বারান্দায় থাকা সিন্দুকের তালা ভেঙে টাকা পয়সাসহ আরো একটি লোহার সিন্দুক নিয়ে যায়। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে কলাপাড়া থানার সামনে পৌর শহরের বড় কেন্দ্রীয় জামে মসজিদে। এ সময় চোরেরা ছোট ছোট কাঠের দান বাক্সের টাকা পায়সাও নিয়ে গেছে। তবে এসব দানবাক্সে ঠিক কত টাকা ছিলো সেটা নিশ্চিত করতে পারেনি কেউ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মপ্রান মুসুল্লীরা। তবে চোর চক্রকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পৌর শহরের বড় কেন্দ্রীয় জামে মসজিদের তদারকি কমিটির সাধারন সস্পাদক মো.হান্নান বেপারী জানান, মসজিদে বারান্দায় থাকা সিন্দুকের তালা ভেঙে টাকা পয়সাসহ প্রায় ১ মনের ওজনের একটি সিন্দুক চোরেরা নিয়ে গেছে। এটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ। এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করেছি। তারা এসে তদন্ত করে গেছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনা শোনামাত্র আমরা মসজিদে গিয়েছি। বিষয়টি তদন্ত চলছে। তারপরও আমরা চোর চক্রকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ