• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান

আন্তজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার । দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার টিয়াখালী ও ডালবুগঞ্জ ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চোর চক্রের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মাস্টার কী উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র আরপিসিএলের সামনে থেকে এক শ্রমিকের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চক্রটি। পরে মোটরসাইকেলের মালিকের অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চক্রের সদস্য সাদ্দাম, নাঈম,রনি মৃধা ও তানজিল মুন্সিকে টিয়াখালী ও ডালবুগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা আন্তজেলা চোর চক্রের সদস্য। এ চক্রটি মাস্টার কী ব্যবহার করে আগেও একাধিক মোটরসাইকেল চুরি করেছে। তাদের কে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ