• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিজের আইকিউকে ‘সবচেয়ে বেশি’ বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকার পথে বিশেষ বিমান ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারালেন সাতজন হামের প্রকোপ: আরও চার শিশুর মৃত্যু ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলারের নতুন বাজেট সহায়তা দিচ্ছে সৌদি ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ১

সেই খাস জমি বন্দোবস্ত কান্ডে এবার দুদকের মামলা, সার্ভেয়ার প্রধান আসামি./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪০৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের অন্তরালে ৪২ জন বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে এবার বাদী হয়ে মামলা দায়ের করেছে দুদক। দুদক, পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাভেদ হাবীব বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় কারাগারে অন্তরীন থাকা সার্ভেয়ার মো. হুমায়ুন কবিরকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আসামিদের নামে গত ১৬ই আগস্ট বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়। দুদক, পটুয়াখালী উপ-পরিচালক মো. মামুনুর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক, পটুয়াখালী উপ-পরিচালকের কার্যালয় সূত্র জানায়, দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর এ মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইউএনও’র বাদী হয়ে দায়েরকৃত পূর্বের মামলাটি ফাইনাল রিপোর্টে নথিজাত করা হয়েছে।

এরআগে কলাপাড়া থানা পুলিশ ভূমি অফিস সার্ভেয়ার মো. হুমায়ুন কবিরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। এছাড়া সংগঠিত অপরাধের বিষয়টি দুদক আইনের তফসিলভুক্ত হওয়ায় পরবর্তীতে দুদক, পটুয়াখালী উপ-পরিচালকের কার্যালয়কে লিখিত ভাবে অবগত করা হয়।

এদিকে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এ ঘটনায় এখনও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, এর কাছে তদন্ত সম্পর্কিত বিষয় জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ