• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

বাউফলে গাজাঁসহ ফয়সাল আটক, কুখ্যাত মাদক কারবারি গাজাঁ মকবুল পলাতক./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৪ পঠিত
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: থানা পুলিশের কঠোর অবস্থানেও থামছেনা বাউফলে মাদকের বিস্তার। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গোপনে চলছে মাদকের ব্যবসা বানিজ্য। থানা পুলিশের কঠোর অভিযানে আটক হচ্ছে রেকর্ড পরিমান মাদক।

তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর বাউফলে শনিবার (২৭ আগষ্ট ) ভোরের দিকে অভিযানে ২কেজি গাঁজা সহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিশুরী পুলিশ ফাড়ির এএসআই (নিঃ) জাহিদুল ইসলাম ও তার সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে Nax Power লেখা কালো রংয়ের স্কুল ব্যাগের মধ্যে থেকে হলুদ ও নীল রংয়ের দুটি পলিথিনের মধ্যে মোড়ানো রক্ষিতভাবে রাখা ২কেজি গাঁজা সহ মোঃ ফয়সাল বেপারী (২৫) কে আটক করা হয়।

আটককৃত ফয়সাল বেপারী কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের ৮নং ওয়ার্ডভূক্ত বাসিন্দা মোঃ শাজাহান বেপারীর ছেলে।

পুলিশ আরও জানান, গাজাঁসহ ফয়সাল বেপারীকে আটক করার সময় সংগে থাকা আরেক জন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

মাদক কারবারি ফয়সাল বেপারী বলেন, আমি অন্য একটি চাকরি করি। তবে গাজাঁ মকবুল এর গাজাঁর ব্যাগটি ৫০০০ (পাচ হাজার) টাকার বিনিময়ে মমিনপুরে পৌঁছনোর আগেই আমাকে পুলিশ আটক করেছে। গাজাঁ মকবুল মমিনপুর বাজারে ব্যবসা করে। তার বাড়ি মমিনপুর সিকদার বাজারের দক্ষিণ পাশে।

স্থানীয় জনসাধারন জানান, এলাকায় গাজাঁ মকবুল নামে পরিচিত। দীর্ঘদিন মাদকের কারবার করে আসছে গাজাঁ মকবুল ও ফয়সাল বেপারী। তাদের উৎপাতে আমরা সাধারন জনগণ অতিষ্ঠ। কেউ সাহস পায়না তাদের বিরুদ্ধে কথা বলার। এই মাদক কারবারি থেকে এলাকা, ছাত্র ও যুবসমাজ সহ আমরা সাধারন জনগণ পরিত্রান চাই। বসবাস সহ ঘুমাতে চাই একটু শান্তিতে। প্রশাসনের প্রতি অনুরোধ রইল।

এব্যাপারে বাউফল থানার ওসি আল-মামুন জানান, আটককৃত মাদক কারবারি ফয়সাল বেপারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এবং গাজাঁ মকবুলকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ