• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

কলাপাড়ায় আব্দুল লতিফ গাজীর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া অনুষ্ঠান/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

মো. নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ার শিক্ষানুরাগী, বিষিষ্ট সমাজ সেবক ও ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ গাজীর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আব্দুল লতিফ গাজী কল্যান ট্রাষ্ট এর আয়োজন করে। অনুষ্ঠানে ট্রাষ্টের সভাপতি মো. নিজাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার। শোক সভায় স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, মো. আফজাল উকিল, হুমায়ুন কবির, শওকত মাষ্টার, শিক্ষক লিটন খান, মো. মামুন গাজী, মেজবাহ উদ্দিন মৃধা, মরহুম আব্দুল লতিফ গাজীর বড় ছেলে গাজী রাইসুল ইসলাম রাজিব ও ছোট ছেলে মো. হাসিবুল ইসলাম হাসিব গাজী প্রমুখ। অনুষ্ঠান শেষে মৃত্যুের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতটি পরিচালনা করেন মাও. মো. ফেরদাউছুর রহমান।

এসময় কলাপাড়া এমবি কলেজের সাবেক ভিপি ও যুবলীগ নেতা মো.জিয়াউর রহমান জিয়া, ইউপি সদস্য মো.বাচ্চু মোল্লাসহ শিক্ষক, ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০১৯ সালের ৩০ আগষ্ট জননন্দিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ গাজী বাধক্যজনিত কারনে মৃত্যু বরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ