• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে লামিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো.সাইফুল ইসলামের মেয়ে। স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, লামিয়া বাড়ীর সবার অগোচরে নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ