• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের আকাশসীমায় বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত গাজায় ধ্বংসস্তূপ সরাতে এক দশক, নিচে চাপা হাজারো মানুষ মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের পর সীমিত পরিসরে টিকাদান শুরু বোয়িং ৭৩৭ ম্যাক্সে সফটওয়্যার ত্রুটি: ভারতের ৯৬ বিমানে ঝুঁকি সবাইকে রক্ষা করতেই সাইবার সুরক্ষা আইন করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার আইন নিপীড়নমূলক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর আরব আমিরাত গোপন সফর ও নিরাপত্তা বিতর্ক গাজীপুরে পুলিশি হেফাজতে বাথরুমের কথা বলে পালালো পিচ্চি রাজা হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান মোহাম্মদপুর ও আদাবরে ১৩ জন গ্রেপ্তার

ওএমএস কার্যক্রমের ফলে ৪ কোটি মানুষ চালের বাজার থেকে সরে আসবে: খাদ্য মন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি কার্যক্রমের ফলে চালের বাজার থেকে ৪ কোটি মানুষ সরে আসবে। এতে করে মজুদদার ও অসাধু ব্যবসায়ীরা চরম শিক্ষা পাবে বলে মন্তব্য করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা সদরে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় মন্ত্রী বলেন, দেশের ৫০ লাখ হত দরিদ্র জনগোষ্ঠিকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। এ ছাড়া সপ্তাহে ৫দিন এ কার্যক্রম চালু থাকবে। সারা দেশে ২ হাজার ৩৭০ ডিলারের মাধ্যমে ওএমএস এর চাল বিতরণ করা হচ্ছে। মন্ত্রী বলেন, আগে ডিলারেরা ১টন চাল বরাদ্দ পেতেন এখন ২টন চাল বরাদ্দ পাচ্ছেন। মন্ত্রী আরো বলেন, আমাদের স্ট্রং মনিটরিং ব্যবস্থা রয়েছে। বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাসহ আমাদের সকল কর্মকর্তা এ মনিটরিং এ নিয়োজিত আছেন। এই জায়গায় কোন ব্যতয় ঘটলে শাস্তির বিধান রয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ