• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মান্দায় গণভোট উপলক্ষে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মান্দা উপজেলার আংশিক কমিটির অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত। নওগাঁয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকরামুলকে বহিষ্কার/দৈনিক ক্রাইম বাংলা।। পরাণপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার ব্রাক্ষনগাঁও শাখার উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁয় মান্দার বর্দ্দপুরে নবনির্মিত মসজিদ উদ্বোধন করলেন ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।।

ঝালকাঠিতে মোটর সাইকেল চাপায় শিশু নিহত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

ঝালকাঠির কাঁঠালিয়ায় মোটরসাইকেলের চাপায় সাইমুন ইসলাম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার রাত ১০টায় উপজেলার কাঁঠালিয়া-আমুয়া সড়কের ক্লাবঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন আউড়া জয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে জয়খালী গ্রামের কাঠমিস্ত্রি জয়নাল হকের ছেলে। পুলিশ জানায়, রাতে বাড়ি থেকে বেড় হয়ে বাবার নানা বাড়ি বেড়াতে যাচ্ছিল সাইমুন। পথে ক্লাবঘর এলাকায় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে প্রথমে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে থানায় নিয়ে যাওয়া হয়। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, তবে মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ