• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কলাপাড়ায় মটর সাইকেল দূর্ঘটনায় ফুটবলার হামিরুলের বাবা নিহত।।/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭২ পঠিত
আপডেট: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

মোঃ জাফর ইকবালঃ পটুয়াখালীর কলাপাড়ায় মটর সাইকেল দুর্ঘটনায় কলাপাড়ার পরিচিত মুখ নীলগঞ্জের সুলতান গঞ্জের ফুটবলার হামিরুলের বাবা মোঃ সেকান্দর বয়াতী (৯০)নিহত হয়েছেন।

রবিবার (১১সেপ্টম্বর) সকাল আনুমানিক সারে ৬ টার দিকে এমন দূর্ঘটনা ঘটে। নিহত সেকান্দার বয়াতী একই এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরনে স্বজনদের কাছ থেকে জানাযায়,নিহত সেকান্দর বয়াতী ফজরের নামাজ শেষে সকাল সারে ৬ টার দিকে রাস্তায় হাটতে বের হয়েছিলেন। এমন সময় সুলতানঞ্জ (K.S.B.) ব্রিকফিল্ড সংলগ্ন রাস্তায় পৌঁছালে পিছন থেকে একটি মটর সাইকেল সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থল থেকে অনেক দূরত্বে গিয়ে ছিটকে পরেন তিনি। এসময় আঘাতে তার নাক ও কান থেকে ব্লাড নির্গত হয়। পরে তার স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করেন। এ্যামবুলেঞ্চ যোগে বরিশাল নেয়ার পথে কলাপাড়া থেকে কিছুদূর যাওয়ার পরে তিনি মারা য়ান। সেখান থেকে ফিরে তার লাশ নিয়ে বাড়িতে ফিরেন স্বজনরা । এবিষয়ে তার নাতি জাফর জানান আমরা নানার পোষ্টমর্টেম করাব তাই নানাকে বাড়িতে নিয়ে আসছি। তিনি আরও বলেন থানা থেকে প্রশাসনের লোক বাড়িতে আসছিল তাদের সাথে কথা হয়েছে এখন দাফনের প্রস্তুতি চলছে।

এবিষয়ে ওসি মোঃ জসিম জানান, এটা সড়ক দুর্ঘটনায় মৃত্যু তাই লাশের সুরতহাল শেষে পরিবারের আপত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ