• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

১০ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে,অবশেষে গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৮ পঠিত
আপডেট: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

তালতলী(বরগুনা)প্রতিনিধি মোঃ মিঠু সরদারঃবরগুনার তালতলীতে আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড এড়াতে ২০ বছর ধরে আত্মগোপনে ছিলেন ইলিয়াস খান(৪০) নামের ব্যক্তি। তবে শেষ রক্ষা হলো না। অবশেষে তাকে র্যাব ও পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

গতকাল রবিবার রাত ৯ টার দিকে উপজেলা হেলেঞ্চাবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। ইলিয়স খান একই উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গাববাড়িয়া গ্রামের রশিদ খাঁনের ছেলে। এক সময় এলাকায় ডাকাত হিসাবে কুখ্যাতি ছিল ইলিয়াসের।

পুলিশ সূত্রে জানা যায় ২০০২ সালে ইলিয়াস খানের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একটি ডাকাতি মামলা হয়। যার মামলায় নং ৩৩/২০০২। ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামির অনুপস্থিতিতেই তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা না দিলে অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। ইলিয়াস খান আত্মগোপনে চলে যাওয়াতে আর পাওয়া যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশের যৌথ অভিযান গতকাল রাতে র‍্যাব-০৮ ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, র‍্যাব-০৮ ও পুলিশের যৌথ অভিযানে ১০ বছরের সাজা প্রাপ্ত আসামি ইলিয়াজ খানকে গ্রেফতার করা হয়। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ