• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

তালতলীতে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূ ও পথচারীকে মারধর।/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

মোঃ মিঠু সরদারঃবরগুনার তালতলীতে এক গৃহবধূকে (২০) ধর্ষণে ব্যর্থ হয়ে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। একইসাথে পালিয়ে যাওয়ার সময় এক পথচারীকেও মারধর করা হয়েছে।

গতকাল রবিবার রাতে উপজেলার তাতিপাড়া এলাকায় এঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে প্রতিবেশি হানিফা হাওলাদার(৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

অভিযুক্ত হানিফা নিশানবাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া গ্রামের মুজাম্মেল হাওলাদারের ছেলে।

অভিযোগে জানা যায়, দীর্ঘ চার মাস ধরে গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন হানিফা হাওলাদার । বিভিন্ন অজুহাত দেখিয়ে গৃহবধূর মোবাইল নম্বর সংগ্রহ করে কল দিয়ে উত্ত্যক্ত করতেন। পরে গতকাল রবিবার গৃহবধূ রাতের খাবার শেষ ঘুমানোর প্রস্তুতি নেয়। এসময় হানিফা ঔ গৃহবধূর ফোনে কল দিয়ে বলে আমি তোমার ঘরে আসতেছি। কিছুক্ষণের ভিতরেই হানিফা গোপনে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ওই গৃহবধূ চিৎকার করলে তাকে বেধরক মারধর করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় রাস্তার এক পথচারীর সাথে দেখা হলে তাকেও মারধর করেন। এসময় অভিযুক্ত হানিফা হুমকি দিয়ে যায় এই ঘটনা কেউ জানলে পথচারী ব্যক্তির সাথে গৃহবধূর পরকীয়া সম্পর্ক আছে বলে সবাইকে বলা হবে ও সামাজিক মাধ্যম ফেজবুক পোস্ট করা হবে। পরে স্থানীয়রা হানিফাকে আটক করেন ও ছেড়ে দেওয়া হয়। পরে ৯৯৯ কল দিলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়। স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন,খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এখনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ দেওয়ার কথা বলছে গৃহবধূর। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ