• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকাটুলীতে সিএনজি চাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিটেকটিভ সার্জেন্ট নিহত, ওয়ারী থানায় মামলা,,, তিন দশকের অপেক্ষার অবসান: পটুয়াখালী–৪ আসনে ধানের শীষের জোয়ার,,,, কালীগঞ্জে নির্বাচনী অফিস দখল ঘিরে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক আহত,,, কুয়াকাটায় হোটেলে আটকে মোটরসাইকেল চালক নির্যাতন: এক মাসেও মামলা নয়, সংকটাপন্ন সাব্বির,,,,, বিজয় মিছিল নয়, খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মিলাদে পটুয়াখালী-৪’র নবনির্বাচিত এমপি,,, ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,,

দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে দুই পুলিশসহ আহত চার?/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে দুই পুলিশসহ চারজন আহত হয়েছে। আহতরা হলো মহিপুর থানার এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, মোটরসাইকেল চালক ইউসুফ, স্থানীয় দুলাল সরদার। এ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা নামক এলাকায়। আহতদেরকে প্রথমে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পাঁচ-ছয়জন সদস্যের একটি দুষ্কৃতিকারী দল পৌরগোজা নামক গ্রমে প্রবেশ করে। এ সময় তারা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তিতি চালায়। স্থানীয়দের খবরে কাছাকাছি টহলে থাকা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছলে দুষ্কৃতিকারীরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে দুই পুলিশ সদস্যসহ স্থানীয় আরও দুই জন আহত হয়েছেন। পরে পুলিশসহ স্থানীয়রা ধাওয়া দিলে দুষ্কৃতিকারীরা সটকে পড়ে।
মহিপুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, দুষ্কৃতকারীদের ছোড়া গুলিতে পুলিশের দুই সদস্য আহত হয়েছে। এছাড়া আরো স্থানীয় দু’জন আহত হয়। তবে অপরাধীদের ধরতে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ