• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান

মদ্যপান করে শ্রেণিকক্ষে মারামারি, শিক্ষার্থী বহিষ্কার /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

তালতলী প্রতিনিধির মোঃ মিঠু সরদারঃ বরগুনার তালতলীতে ৭ম শ্রেণির কায়ুমুর রহমান নামের এক শিক্ষার্থী মদ্যপান করে সহপাঠীকে মারধর করায় তাকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় এ ঘটনা ঘটে। কায়ুমুর রহমান নিশানবাড়িয়া ইউনিয়নের তাতীপাড়া এলাকার আবু সালেহ এর ছেলে। জানা যায়, উপজেলা লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শ্রেণির শিক্ষার্থী কায়ুমুর রহমান মদ্যপান পরে স্কুলে আসেন। এর পরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে মারধর করেন। বিষয়টি শিক্ষকদের কাছে জানালে তাতক্ষণিক সভা ডেকে ওই শিক্ষার্থীকে স্থায়ী ভাবে বহিস্কার করেন স্কুল কর্তৃপক্ষ। পরে স্কুলের নোটিশ বোর্ড বহিস্কারের একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হায়দার জানান, দুপুরে ৭ম শ্রেণির শিক্ষার্থী মদ্যপান করে করে স্কুলে এসে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করেন। এজন্য জরুরি সিদ্ধান্ত মোতাবেক ওই ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এই শিশু মদ পেলো কোথায়? কারা এই মদ বিক্রি করে? এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ