• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার, উন্নয়ন সহযোগীদের সহায়তার আশ্বাস কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের তাগিদ রাষ্ট্রপতির, গুরুত্ব সংরক্ষণ ও গবেষণায় কালিগঞ্জের মথুরেশপুর জামায়াতের অফিস উদ্বোধন বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী জেট ফুয়েলের দাম বৃদ্ধি: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বাড়তি শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির ঘোষণা

কলাপাড়ায় উদ্যাপিত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৪ পঠিত
আপডেট: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

মো.নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় উদ্যাপিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগ ও মহিলালীগের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যলয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিববুর রহমান এমপি। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগ, পৌর শাখা ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা মহিলালীগ র‌্যালী শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ