• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,, সংকট মোকাবিলায় কর বাড়ানোর ইঙ্গিত, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর: আমীর খসরু,,, রমজানের সম্প্রীতি ও মিলনমেলায় ঢাকা প্রেস ক্লাব-এর দোয়া ও ইফতার মাহফিল প্রেস ক্লাব চত্বরে ৫ সাংবাদিক নিষিদ্ধ: ডিইউজে’র তীব্র প্রতিবাদ ও নিন্দা মিয়ানমারে ভূমিকম্প, কম্পনে কেঁপে উঠল ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা,,, রমজানে সাদাকাতুল ফিতর নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

যশোরে পাঁচটি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক তিন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৩৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

যশোর, ১৪ অক্টোবর, ২০২২ (ক্রাইম বাংলা ): জেলা শহরের রাঙামাটি গ্যারেজ এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও অস্ত্রতৈরির সরঞ্জামসহ তিন ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটকরা হলেন-যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আব্দুল কুদ্দুস (৪২), দোকানের কর্মচারী একই গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (২৪) এবং শহরের বেজপাড়া আকবরের মোড় এলাকার এলাহী বক্সের ছেলে আব্দুল আজিজ (৪৩)।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিছালি কাটার মেশিন তৈরির অন্তরালে চলছিল অস্ত্র তৈরি ও বেচাকেনার কার্যক্রম।গত রাতে দেড়ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ওই  ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে উদ্ধার করা হয় তিনটি নাইন এমএম পিস্তল, দুইটি ওয়ান শ্যুটার গান, আটটি ম্যাগাজিন,পাঁচ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।অস্ত্র তৈরি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম রাখার অপরাধে ওয়ার্কশপের মালিক ও দু’কর্মচারীকে আটক করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হুসাইন ওয়ার্কশপ থেকে অস্ত্র গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের খবর শুনে ওই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি জানান,নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিক আব্দুল কুদ্দুস শহরের রাঙামাটি গ্যারেজ এলাকার একটি দোকান ভাড়া নিয়ে লেদ মেশিন দিয়ে বিছালি কাটার মেশিনসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি শুরু করেন।গোপনে তারা অন্য যন্ত্রপাতির তৈরির আড়ালে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামের অবৈধ ব্যবসা শুরু করেন।এসব অস্ত্র যশোরসহ দেশের বিভিন্ন এলাকায়  সরবরাহ করতেন তিনি।ডিবি পুলিশ খবর পেয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে।
এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ