• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার, উন্নয়ন সহযোগীদের সহায়তার আশ্বাস কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের তাগিদ রাষ্ট্রপতির, গুরুত্ব সংরক্ষণ ও গবেষণায় কালিগঞ্জের মথুরেশপুর জামায়াতের অফিস উদ্বোধন বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী জেট ফুয়েলের দাম বৃদ্ধি: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বাড়তি শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির ঘোষণা

টি-টোয়েন্টি বিশ^কাপে উইলিয়ামসন ফর্মে ফিরবেন আশা নিউজিল্যান্ড কোচ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

ওয়েলিংটন, ১৪ অক্টোবর ২০২২ (এএফপি) : আসন্ন টি-টোয়েন্টি বিশ^কাপে অধিনায়ক কেন উইলিয়ামসনকে সমর্থন জানিয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন টুর্নামেন্টে তিনি তার ফর্ম ফিরে পাবেন এবং দলকে শিরোপা লাভে সহায়তা করবেন।
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২২ অক্টোবর সিডনিতে বিশ^কাপ মিশন শুরু করবে নিউজিল্যান্ড। ২০২১ সালে এই দল দুটিই ফাইনালে পরাস্পরের মুখোমুখি হয়েছিল। দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে কিউইদের ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ^কাপে নিউজিল্যান্ডের সেরা সাফল্যের আসর ছিল এটি। এর আগে ২০১৫ ও ২০১৯ সালে ৫০ ওভারের বিশ^কাপের ফাইনাল খেলেছে  কিউইরা। এবারের অস্ট্রেলিয়া সফরকারী অভিজ্ঞ নিউজিল্যান্ড স্কোয়াডে মাত্র দুইজন ছাড়া বাকী সবাই গত বিশ^কাপে অংশ নিয়েছিল। তবে কোচ স্টিডের প্রয়োজন উইলিয়ামসনের ফর্ম। কনুইয়ের চোট কাটিয়ে উইলিয়ামসনকে রানে দেখতে চান কোচ। প্রায় এক বছর আগে কনুইয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি।
এর আগে দারুন ফর্মে ছিলেন কিউই অধিনায়ক। ২০২০ সালের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে শতক এবং ভারতের বিপক্ষে আরো একটি সেঞ্চুরি হাকিয়েছেন তিনি।
তবে গত জুনে ইংল্যান্ড সফরের সময় দলে ফেরা উইলিয়ামসন ২০২২ সালে কোন ফর্মেটেই হাফ সেঞ্চুরির দেখা পাননি। গ্রুপের কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আফগানিস্তানের মতো শক্তিশালী দলকে টপকে কিউইদের সোিম-ফাইনালে নিয়ে যেতে উইলিয়ামসনের ফর্মে ফেরা জরুরী মনে করেন কোচ স্টিড।
তিনি বলেন,‘ উইলিয়ামসন হচ্ছেন আমার দেখা কঠোর পরিশ্রমীদের মধ্যে একজন। সে তার প্রচেস্টা চালিয়ে যাচ্ছে। একটি বড় স্কোর তাকে ফের কিনারা থেকে টেনে তুলতে পারে।’ গত মাসে অস্ট্রেলিয়ায় কিউইরা ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই পরাজিত হওয়ায় উইলিয়ামসনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে। অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারের বিষয়ে ফাস্ট বোলার টিম সাউদি বার্তা সংস্থা এএফপিকে বলেন,‘ আপনি তাদের হিসেবের বাইরে রাখতে  পারেন না। তারা একটি সেরা দল। যারা দলকে যে কোন  সমস্যা থেকে বের করে আনতে পারে। আমরা জানি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো বেশ কঠিন। তারপরও আপনাকে সব সময় এগিয়ে যাবার চ্যালেঞ্জ গ্রহন করতে হবে।’
কিউইদের হয়ে পেস বোলিংয়ে সাউদিকে সঙ্গ দিবেন ৩৩ বছর বয়সি টেন্ট বোল্ট। সঙ্গে আছেন লুকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে। দুই জনই সম্প্রতি ইনজুরির সঙ্গে লড়াই করে এসেছেন। কিউই স্পিন আক্রমনে থাকছেন মিচেল স্যান্টনার ও ইশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ