• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

মানবতার ফেরিওয়ালার আরেক নাম জেসমিন খান

রিপোর্টার: / ৭৫২ পঠিত
আপডেট: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

মোঃ রুবেল ইসলাম সিডর

মানবতার ফেরিওয়ালার আরেক নাম জেসমিন খান, রাজশাহীর নাটোরের লালপুর থানা এলাকায় কলেজের টিফিনের টাকা জমিয়ে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে জেসমিন খান নামে এক মেয়ে।

মানবতার ফেরিওয়ালা’ জেসমিন খান ইতোমধ্যে নিজেকে জনগণের কাছে মানবিক মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন নিজ গুণে। বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে।

জেসমিন খান তার পারিবারিক অনুপ্রেরণায় মানব কল্যাণ ও ইসলামি দাওয়াতের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই বিখ্যাত উক্তিটি যেন মিলে যায় জেসমিন খান’র সাথে।

একজন সমাজসেবক ও ধর্ম প্রচারক সৎ, ন্যায়-নীতিবান, উদার সমাজ সংস্কারক রাজশাহীর নাটোরের জেসমিন খান নামে এই মেয়ে
তরুণ-সমাজ নবীন, যুব-প্রবীণ সমাজে রয়েছে তার যথেষ্ট সুনাম।

চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা মোকাবিলায় হতদরিদ্র অসহায় মানুষের পাশে থেকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা (জেসমিন খাঁন ) দীর্ঘদিন ধরে সামাজিক অবক্ষয় রোধ ও সমাজসেবায় তৎপর রয়েছেন তিনি।

জেসমিন খান জানান, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসসস্থানের মত মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের বাকী সময়টুকু মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান তিনি। রাজশাহীর নাটোরের সমাজসেবক হিসেবে কাজ করতে চান জেসমিন খান।

তিনি আরোও জানান, শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। মানুষের মাঝে গণসংযোগ করতে গিয়ে তাদের ভালোবাসা পেয়ে নিজেকে খুবই ধন্য মনে করছি। মানুষের ভালো থাকাই আমার ভালো থাকা। যেন আগামী দিনগুলো ভালোবাসার মানুষগুলোকে নিয়ে সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনযাপন করতে পারি এই দোয়া চান সকলের নিকট। আমি গরিবের জেসমিন হতে চাই, আমার যতটুকু সামর্থ্য আছে সবটুকু দিয়ে আমি তাদের পাশে থাকতে চাই।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ