• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন, কিডনি কার্যক্রমে উন্নতি হলেও ঝুঁকি রয়ে গেছে ওসমান হাদির ওপর হামলা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, নির্বাচন বানচালের চেষ্টা: যমুনার বৈঠকে রাজনৈতিক ঐক্য আমতলীতে নুরজাহান ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ড. টিপুর উপস্থিতিতে কুশুম্বায় দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। রাষ্ট্র গঠনের প্রথম শর্ত হলো মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা”- বাউফলে দাঁড়িপাল্লার প্রার্থী ড. মাসুদ/দৈনিক ক্রাইম বাংলা।। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ ও আহতদের ৫ লাখ টাকা সহায়তা দেবে সরকার,,, ভেন্টিলেশনে খালেদা জিয়া, একাধিক জটিলতায় সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা চলছে,,, উপদেষ্টা পরিষদের দফতর পুনর্বণ্টন: রিজওয়ানা তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুরের দায়িত্ব এলজিআরডি তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন,,, অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি ঠেকাতে জরুরি নতুন আইন আসছে: প্রেস সচিব,,,

দুমকিতে বিবাহিত ও ছাত্রদল নেতাকে নিয়ে ছাত্রলীগের কমিটি গঠন’র অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩২ পঠিত
আপডেট: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

এম জাফরান হারুন, , পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকির সদ্যঘোষিত মুরাদিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটিতে বিবাহিত ও ছাত্রদলের সহ সভাপতি পদ থেকে আসা ব্যক্তিকে নিয়ে সভাপতির পদ দিয়ে কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (১১ নভেম্বর) দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক মো. সবুজ সিকদার এর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে মুরাদিয়া ইউনিয়নে মোঃ ফারুক হোসেনকে সভাপতি ও মোঃ সিফাত হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি গঠনের পর থেকে পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরেরদিন শনিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদবঞ্চিত নেতা-কর্মীরা অভিযোগ করেন, নবগঠিত কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছেন। তিনি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদে ছিলেন।

এক কাবিন নামা মোতাবেক দেখা যায়, ফারুক ২০১৯ সালের ১৬ জুলাই নিকাহ রেজিস্ট্রার ও কাজী’র দফতরে তিন লক্ষ টাকা দেন মোহর ধার্য করে জান্নাতুল ফেরদৌসী নামে এক জনকে বিয়ে করেন এবং সে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের ৩ নং সহ-সভাপতি ছিলেন বলে ছাত্রদলের একটি কমিটিতে দেখা যায়।

ঘটনার সত্যতা শিকার করে বিয়ে পড়ানো কাজী যানান, উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতার চাপে তিনি বিষয়টি গোপন রেখেছেন।

অভিযোগ অস্বীকার করে মো.ফারুক হোসেন বলেন, এগুলো আমার বিরুদ্ধে সম্পূর্ণ সাজানো ভিত্তিহীন অভিযোগ।

এদিকে ঘটনা অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জীবন বলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ফারুক এর আগেও ছাত্রলীগের কমিটিতে ছিলেন।

সদ্যঘোষিত পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ বলেন, বিভিন্ন উপজেলায় এই কমিটি যারা দিতেছে তাদের কমিটি দেওয়ার অনুমতি নেই। এই কমিটি গ্রহন যোগ্য হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং ছাত্রলীগে বিবাহিত, অছাত্র, দলে অনুপ্রবেশকারীদের কোন স্থান দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ