• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃখাগড়াছড়ির রামগড়ে সামাজিক সংগঠন পুতুল ফাউন্ডেশন এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের “পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (১৯ নভেস্বর) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিলাল দেবনাথের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামগড় সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মংসাজাই মারমা , পৌর সভার মেয়র মো: রফিকুল আলম কামাল, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু কাওসার, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের। স্বাগত বক্তব্য দেন, পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আহবায়ক অব: শিক্ষা কর্মকর্তা রামেশ্বর শীল ও মূল বক্তব্য পেশ করেন পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কো চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথ। এছাড়া অভিভাবকদের পক্ষে নুরুল আনোয়ার ও শিক্ষার্থীদের পক্ষে ওমর ফারুক বক্তব্য রাখেন।। সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আলোচনা সভা শেষে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনি থেকে ১০ম শ্রেনিতে সন্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী দুই শিক্ষার্থী যথাক্রমে ওমর ফারুক ও ইসরাত জাহান ইভা ১০ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌধুরিপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ৭ম, ৭ম হতে ৮ম ও ৯ম হতে ১০ম শ্রেনিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে উত্তীর্ণ ২৭ জন ছাত্রছাত্রীকে ক্রেস্ট ও পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়।
পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা-২২ এ প্রথম স্থান অর্জনকারী রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হুমাইরা রশিদ আঁখি, দ্বিতীয় স্থান অর্জনকারী রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শান্ত চন্দ্র দত্ত ও তৃতীয় স্থান অর্জনকার রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাইসা ইসলামকে ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ