• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ইউনেস্কোর কমিটি থেকে পদত্যাগ করল রাশিয়া/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদন।। ২৪ নভেম্বর ২০২

ইউনেস্কোর গুরুত্বপূর্ণ একটি কমিটি থেকে রাশিয়ার রাষ্ঠদূত পদত্যাগ করায় সংস্থাটির কাজের অচলাবস্থা দূর হলো। তিনি এই গ্রুপটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। কূটনৈতিক সূত্রে এ খবর জানা গেছে। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায়। এ প্রেক্ষিতে আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে বিশ্বজুড়ে সাংস্কৃতিক স্থানমসূহের সংরক্ষণের দায়িত্বে থাকা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। এই কমিটির সদস্যদের কাছে মঙ্গলবার রুশ দূত আলেকজান্ডার কুজনেতসভ চিঠি পাঠিয়ে তার পদত্যাগের কথা জানান। তিনি বলেন, ইউনেস্কোয় রুশ ফেডারেশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে আমি আমার মিশন সমাপ্তির কথা সম্মানের সঙ্গে জানাচ্ছি। জাতিসংঘের একজন কূটনৈতিক জানান, তার এ পদত্যাগের ফলে কমিটি নতুন প্রেসিডেন্টকে দ্রুত নিয়োগ দিতে পারবে। উল্লেখ্য, ইউক্রেনে হামলার কারণে কমিটির প্রধান হিসেবে রাশিয়ার এ দায়িত্ব পালন নিয়ে অন্যান্য সদস্য রাষ্ট্রের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। এদিকে রাশিয়ার পরের সারিতে থাকা সৌদি আরব কমিটির প্রেসিডেন্টের দায়িত্ব নেবে কিনা তা আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে ধারনা করা হচেছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ