• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

দিনাজপুর ঘোড়াঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৯৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

মাহতাব উদ্দিন আল মাহমুদ,
ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩১১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্রা,মুগডাল,সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ,শীতকালিন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাস হোসেন সরকার জানান,এবার চলতি মৌসুমে ১টি পৌরসভা ও উপজেলার ৪টি ইউনিয়নে ৩১১০ জন কৃষকের মাঝে পর্যায় ক্রমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। অনুমোদিত অগ্রাধিকার তালিকাভুক্ত ২৩০০ জন চাষিকে ১ বিঘার জন্য সরিষা বীজ ১ কেজি ডিএপি ১০ কেজি-এমওপি ১০ কেজি,৩০০ জনকে গম বীজ ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি ১০ কেজি, ৩৫০ জনকে ভুট্রা বীজ ২ কেজি ডিএপি ২০ কেজি এমওপি ১০ কেজি, ১০০ জনকে সূর্যমুখী বীজ ১ কেজি ডিএপি ১০ কেজি এমওপি ১০ কেজি,৫০ জনকে মুগডাল,৫ কেজি, ডিএপি ১০ কেজি এমওপি ১০ কেজি,ও ১০ জনকে শীতকালিন পেঁয়াজ বীজ ১ কেজি ডিএপি ১০ কেজি এমওপি ১০ কেজি করে সার ও বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ